অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ ফেব্রুয়ারি:
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের আলমপুর ৬ নং অঞ্চলের কপ্তিশোল গ্রামে এক মহিলার অক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। দেহটি খালের কাছে ঝোপ থেকে উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা যায় মৃত মহিলার নাম ফুকি বেসরা, বয়স ৩০ বছর। আজ সকালে স্থানীয়রা ঐ মৃতদেহটি গ্রামের পাশেই খালেদার ধারের ঝোপ থেকে দেখতে পান। তার পরেই খবর দেওয়া হয় গোপীবল্লভপুর থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে। খুন না আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে গোপীবল্লভপুর থানার পুলিশ।

