আমাদের ভারত, আরামবাগ, ৪ সেপ্টেম্বর: রবিবার দুপুরে পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল আরামবাগে। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার অন্তর্গত পাতুল সারা এলাকায়।
জানা গেছে, আরামবাগের পারুল সারা এলাকার একটি পুকুরের মধ্যে ওই মহিলার মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন। এরপর গোঘাট থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে। কেউ রাতের অন্ধকারে ওই মহিলাকে খুন করে নদীর জলে ফেলে দিয়ে গেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।মৃত ওই মহিলার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। গোঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই মহিলার মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত নেমেছে গোঘাট থানার পুলিশ।

