বরাবাজারে বাজ পড়ে প্রাণ গেল মহিলার, জখম ১

সাথী দাস, পুরুলিয়া, ২৩ আগস্ট: বাজ পড়ে প্রাণ গেল এক মহিলার। ঘটনায় গুরুতর আহত হন আরও এক মহিলা। ঘটনাটি ঘটেছে আজ বিকেলে বরাবাজার ব্লকের সিমুদুরি গ্রামে। ঘটনাস্থলেই নিথর হয়ে যায় একজনের শরীর। চিকিৎসার জন্য অপরজনকে তড়িঘড়ি পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই মহিলা মাঠে ধানের চারা রোপন করছিলেন। বিকেলে বজ্রপাতে সহ বৃষ্টিপাত হয় সেখানে। বজ্রাঘাতে দুই মহিলা অচৈতন্য অবস্থায় পড়ে যান। প্রাণ হারানো মহিলার নাম কিরণ মাহাতো। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। চিকিৎসাধীন মহিলার নাম গুজর মাহাত, বয়স আনুমানিক ৫৮ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *