কোটি টাকার ব্রাউন সুগার সহ টুঙ্গিদিঘি বাসস্ট্যান্ড থেকে গ্রপ্তার এক মহিলা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ মার্চ: গোপনসুত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্রাউন সুগার সহ গ্রেফতার এক মহিলা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার টুঙ্গিদিঘি বাস স্টান্ড এলাকায়। ওই মহিলাকে ব্রাউন সুগার সহ গ্রেফতার করে করণদিঘি থানার পুলিশ।

পুলিশসুত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম মন্দা দাস। তার বাড়ি করণদিঘি ব্লকের দুয়ারিনের অমর গ্রামে। এদিন গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহিলাকে পাকড়াও করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার হ্যান্ডব্যাগ থেকে প্রায় ৭৫০ গ্রাম ব্রাউন সুগার, তিন হাজার টাকা ও একটি ছোট মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারদর প্রায় ১ কোটি টাকার বেশি বলে অনুমান পুলিশের। শনিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। কোথায় সেগুলি পাচার করা হচ্ছিল এবং আর কে এই পাচারচক্রে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মহঃ সানা আখতার বলেন, অনেকদিন ধরে ওই মহিলাকে সন্দেহ করা হচ্ছিল, তবে এবার তাকে হাতেনাতে ধরা হয়েছে। ওনার কাছ থেকে প্রায় ৭৫০ গ্রাম ব্রাউনসুগার পাওয়া গেছে। আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *