দাসপুরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার এক মহিলা

কুমারেশ রায়, মেদিনীপুর, ২৭ আগস্ট: চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার এক মহিলা। জানা গিয়েছে অভিযুক্ত মহিলার নাম পম্পা চ্যাটার্জি। বাড়ি কলকাতার বেহালা পর্ণশ্রী থানা এলাকায়।

অভিযোগ, দাসপুর থানার শ্যামসুন্দরপুর এলাকার বাসিন্দা পুষ্পেন্দু ভুঁইঞা নামে এক ব্যক্তির স্ত্রীর চাকরি করে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন ওই মহিলা। পুষ্পেন্দু ভুঁইঞা প্রথমে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এক বাসিন্দা পার্থ দত্তের অ্যাকাউন্টে ১৪/০৯/২০১৯ তারিখে ৪ লক্ষ ৩০ হাজার টাকা দিয়েছিলেন। তারপর অভিযুক্ত মহিলা পম্পা চ্যাটার্জি পুষ্পেন্দু ভুঁইঞার বাড়ি এসে আরও ছয় লক্ষ টাকা নিয়ে গিয়েছিলেন। তিনি ওই মহিলাকে মোট ১০ লক্ষ ৩০ হাজার টাকা দিয়েছিলেন বলে জানান।
কিন্তু বহুদিন ধরে চাকরি না হাওয়ায় দাসপুর থানায় অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ।

অভিযুক্ত ওই মহিলাকে গত ২৬ আগস্ট ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। তারপর তাঁকে আজ আবার আদালতে তোলা হলে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন ঘাটাল মহকুমা আদালতের আইনজীবী নঈমউদ্দিন আহমেদ। দুদিন পর আবার তাঁকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হবে বলে তিনি জানান। জানা গিয়েছে ওই মহিলা এর আগেও অনেকের সাথে এরকম প্রতারণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *