পুরুলিয়ার কাশীপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু আসানসোলের এক মহিলার, আহত ১২

সাথী দাস, পুরুলিয়া, ৭ জুলাই: পুরুলিয়া জেলার কাশীপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনায় আহত হন ১২ জন। কাশীপুর থানার রঙিলাডি গ্রামের কাছে আদ্রা যাওয়ায় রাস্তায় দুর্ঘটনাটি আজ বেলার দিকে ঘটে। কাশীপুর থেকে একটি সামাজিক অনুষ্ঠান সেরে টাটা ম্যাজিক গাড়িতে প্রায় ২৫ জন ফিরছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি হঠাৎ পাল্টি খেয়ে যায়। গাড়িতে থাকা সকলেই আহত হন। কেউ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাস্তার উপরে।

স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সকলকে স্থানীয় কল্লোলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত একজন মহিলাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় বাকি আহতদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও বাঁকুড়া মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

পুরুলিয়া জেলার কাশীপুরের একটি শ্রাদ্ধ বাড়ি থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় টাটা মেজিক গাড়ি উল্টে মৃত্যু হয় এক মহিলার। ঘটনায় গুরুতর আহত ওই গাড়িতেই থাকা ১২ জন। ঘটনা প্রসঙ্গে জানা যায়, কাশীপুরের একটি শ্রাদ্ধ বাড়ি থেকে টাটা ম্যাজিক গাড়ি করে প্রায় ২৫ জন ফিরছিলেন আদ্রার দিকে। এমতাবস্থায় কাশীপুরের রঙ্গিলাডি গ্রাম সংলগ্ন কাঠ মিলের সামনে গাড়িটি হঠাৎ পাল্টি খেয়ে যায়। গাড়িতে থাকা সকলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রাস্তার উপরে।

কাশীপুর থানা সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম ঊর্মিলা রায়। বয়স ৪০ বছর। মৃতা এবং আহত সকলের বাড়ি আসানসোলের কুট্টিডাঙ্গাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *