অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৮ সেপ্টেম্বর: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক মহিলার। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর ২ নং ব্লকের পেটবিন্ধি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম অঞ্জলি পাত্র, বয়স ৫৮ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন অঞ্জলি দেবী ছাগল চরাতে গেছিলেন, সেই সময় অসাবধানতায় একটি জমিতে থাকা জলের পাম্পে হাত দিয়েছিলেন। সেই সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। স্থানীয়রা তখন খবর দেন বেলিয়াবেড়া থানায়।বেলিয়াবেড়া থানার পুলিশ তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেটবিন্ধ গ্রামে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

