পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৯ ডিসেম্বর: রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক মহিলার। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের বালিচক রেল গেট।
স্থানীয় সুত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যার সময়ে আপ করমন্ডল এক্সপ্রেস বালিচক স্টেশন পেরচ্ছিলো। সেই সময়েই রেল গেট পড়ে থাকা সত্ত্বেও এক মহিলা, বয়স আনুমানিক ৬০ বছর। তিনি লাইন পেরতে গিয়ে ট্রেনে কাটা পড়েন। যদিও ঐ মহিলার নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

