গোপীবল্লভপুরে বিষপান করে আত্মঘাতী এক মহিলা

অমরজিৎ দে,ঝাড়গ্রাম, ১৫ জুন:
বিষপান করে আত্মঘাতী হলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের মড়াডাহিনী গ্রামের এক মহিলা। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে, আত্মঘাতী মহিলার নাম উর্মিলা সিং, বয়স ৩৭ বছর।

স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন ওই মহিলা বাড়ির সকলের অজান্তে বিষ পান করে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন ঘরের মধ্যে। পরে তড়িঘড়ি তাকে পরিবারের লোকজন গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, মহিলা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। অবসাদের কারণে বছরখানেক আগে একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। সেবারের মত মহিলাকে বাঁচানো গেলেও এবার পরিবারের লোকজন বাঁচাতে পারল না। গোপীবল্লভপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিট হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *