জলপাইগুড়িতে ১০৮ কেজি গাঁজা সহ এক মহিলা এবং দুই যুবক গ্রেফতার

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৫ জুন: পর্যটক সেজে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল জলপাইগুড়ির কোতোয়ালি থানায় পুলিশ। ১০৮ কেজি গাঁজা সহ এক মহিলা এবং দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতরা হল রেশমা দেবনাথ, উত্তম দাস ও তপন পাল। সকলেই ত্রিপুয়ার বাসিন্দা।

শনিবার গোপন সুত্রে খবর পেয়ে জলপাইগুড়ি জাতীয় সড়কের বিবেকানন্দ পল্লী এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশের বিশেষ দল। পুলিশ জানায়, একটি ছোট গাড়িতে কয়েক প্যাকেট গাঁজা নিয়ে ত্রিপুরা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। পুলিশ গাড়িটি আটক করে। এরপর জিজ্ঞাসাবাদ করতেই পুলিশকে জানায় তারা পর্যটক ঘুরতে যাচ্ছেন৷ পুলিশের সন্দেহ হয়।

তল্লাশি করে গাড়ি থেকে একাধিক নম্বর প্লেট উদ্ধার হয়েছে। অনুমান, পুলিশের চোখে ধুলো দিতে একাধিক নম্বর প্লেট রাখা ছিল গাড়িতে। তিনটি নম্বর প্লেট গাড়ি থেকে পেয়েছে পুলিশ। গাড়ি তল্লাশি করে গোপন জায়গা থেকে উদ্ধার করে ১৪টি গাঁজার প্যাকেট। গাঁজার পরিমান ১০৮ কেজি।

ছোট গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ৷ ধৃতদের রবিবার জেলা আদালতে তোলা হবে জানায় পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *