স্বরূপ দত্ত, আমাদের ভারত, ১৬ এপ্রিল: শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালো এক স্বেচ্ছাসেবী সংস্থা। বিনে পয়সায় বাজার নিয়ে হাজির হল ক্ষতিগ্রস্থ এলাকাগুলিতে। শনিবার এমনই দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কুন্দরগাঁও বটতলা এলাকায়। চাল, ডাল, শাকসবজি থেকে শুরু করে ১৪ রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র রয়েছে এই বাজারে।
নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র পেয়ে খুশি ক্ষতিগ্রস্থ পরিবারগুলি। তবে সরকারি ভাবে ত্রিপল ছাড়া আর কোনো সাহায্য পায়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। সংস্থার তরফ থেকে জানাগেছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ্য থেকে ইসলামপুর ব্লকের যেসব এলাকা শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে, তারা সেই সমস্ত এলাকায় চাল, ডাল, শাকসবজি শুরু করে প্রায় ১৪ রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে বিনা পয়সায় বাজার বসিয়েছে। এখানে প্রচুর মানুষের চাহিদা রয়েছে। প্রায় একশোটি পরিবার এই বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গুলি নিয়েছে এবং তিন থেকে চার দিনের খাদ্য সামগ্রী ওই পরিবার গুলিকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার বাপন দাস।

