পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সবজি ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে নারায়ণগড় থানার পোক্তাপোল এলাকায়। মৃত ব্যক্তির নাম রামকৃষ্ণ মাইতি। বাড়ি বেলদা থানার শুসিন্দা এলাকায়।
ঘটনায় জানা যায়, পাঁশকুড়া থেকে সবজি নিয়ে বেলদার দিকে আসার সময় নারায়ণগড় থানার পক্তাপুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতিতে থাকা লরি তাকে ধাক্কা মারে।স্থানীয়রা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যায় বেলদা গ্রামীন হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেই সঙ্গে ওই সবজি বোঝাই গাড়ির চালক গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে।অপরদিকে লরিটির খোঁজে তল্লাশি চালাচ্ছে বেলদা থানার পুলিশ।

