জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ জুন: মিডনাপুর অটোমোটিভ স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চারস অ্যাসোসিয়েশন (মাসা)-র উদ্যোগ বৃহস্পতিবার ভোরে শুরু হয়েছে দু-দিনের বিশেষ মোটর সাইকেল রাইড।
মাসা’র এবারের রাইডের গন্তব্য দিঘা ও পার্শ্ববর্তী এলাকা। “গাছ বাঁচান, প্রাণ বাঁচান” এই বার্তা সামনে রেখে শুরু হওয়া এই রাইডে অংশ নিচ্ছেন মাসার পাঁচ সদস্যের একটি দল। দলে রয়েছেন মাসার সম্পাদক আকাশ গাঙ্গুলি, সদস্য শুভরঞ্জন সিনহা, শুভাশিষ গাঙ্গুলি, সৌমেন্দ্রনাথ বেরা, নরসিংহ দাস প্রমুখ।

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের সামনে থেকে এই রাইড শুরু হয়। রাইড শেষে শুক্রবার সন্ধ্যায় মাসার সদস্যরা মেদিনীপুরে ফিরবেন।

