স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ এপ্রিল: সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগেই খুন হতে হলো এক তৃণমূল সমর্থককে। ঘটনা নদিয়ার হাঁসখালীর ছোট চুপরি বাজারের।

স্থানীয় সূত্রে খবর, বড় চুপড়ির বাসিন্দা আহমেদ মন্ডল ছোট চুপরি বাজারে সকালে বাজার করতে যায়। সেই সময় দুটি মোটরসাইকেল এসে তার পাশে দাঁড়ায় এবং তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর মোটরসাইকেলে আসা দুষ্কৃতীরা এলোপাতাড়ি গুলি করতে শুরু করে আহমেদ মন্ডলের উপর। তারপরই মাটিতে লুটিয়ে পড়ে ওই তৃণমূল সমর্থক। তড়িঘড়ি স্থানীয়রা ওই ব্যক্তিকে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে পৌঁছেছে হাঁসখালি থানার বিশাল পুলিশ বাহিনী। কী কারণে গুলি করা হলো ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করছে। যদিও সাত সকালে প্রকাশ্যে বাজারে গুলি চালানোর ঘটনায় আতঙ্কে এলাকাবাসীরা।

