পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৫ আগস্ট: ঝাড়গ্রামে বুনো হাতির আক্রমণে এক মহিলা সহ তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তাদের ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে ঝাড়গ্রাম শহরে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলেন বহু মানুষ।
জানাগেছে, ঝাড়গ্রাম শহরের কন্যাডোবা এলাকাতে গতকাল রাতে একদল হাতি হামলায় চালায়। হাতির আক্রমণে প্রথমে ভুষণ মাহাতো নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এরপর বেনাগেড়িয়া এলাকাতে দেবিকা মন্ডল নামে এক মহিলার বাড়িতে হামলা চালিয়ে তাকে শুঁড়ে তুলে আছড়ে মেরে ফেলে। একইভাবে পাশাপাশি আরো কয়েকটি জায়গাতে হাতিগুলি হামলা চালায়, মোট পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

