রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রড বোঝাই ট্রলি সহ ট্রাক্টর নয়ানজুলিতে উল্টে প্রাণ গেল এক জনের, আহত ২

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ জানুয়ারি: নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রড বোঝাই ট্রলি সহ ট্রাক্টর উল্টে গেল নয়ানজুলিতে। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মধুপুর এলাকায় ৩৪নং জাতীয় সড়কে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক্টর চালক সহ ৩ জন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতের নাম রাম বিন মাহাতো। বয়স আনুমানিক ৫২ বছর। বাড়ি রায়গঞ্জের রামপুর এলাকায়। তিনি পেশায় শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থেকে ট্রাক্টরের ট্রলিতে করে লোহার রড নিয়ে যাওয়ার পথে ৩৪নং জাতীয় সড়কে মধুপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় ট্রলি সহ ট্রাক্টরটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্থ ট্রাক্টরটিকে উদ্ধার করা হয়। ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *