স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ নভেম্বর:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক টোটো চালকের। মৃতের নাম শ্যামল দত্ত বয়স সাঁইত্রিশ বছর। মৃত টোটো চালক নবদ্বীপ পৌরসভার চারিচারা বাজার এলাকার বাসিন্দা।
জানা যায়, রবিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ কাজ সেরে বাড়ি ফেরার পর নিজের ঘরে বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুতের তার হাতে জড়িয়ে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়ে যান শ্যামলবাবু। এরপর স্থানীয় বাসিন্দা ও পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

