গোপীবল্লভপুরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে একটি দাঁতাল হাতি, এলাকায় আতঙ্ক

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ জুন: জঙ্গল ছেড়ে সাত সকালে গ্রামের মধ্যে প্রাতঃভ্রমণে হাজির হল দলছুট দাঁতাল। ঘটনা গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আলমপুর ৬ নম্বর অঞ্চলের আলমপুর, পিড়াশিমূল, টোপগেড়িয়া গ্রামের।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সকাল দলছুট হাতিটি গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের মালঞ্চা গ্রামের দিক থেকে সুবর্ণরেখা নদী পার হয়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আলমপুর গ্রামে নদী থেকে উঠে ওই গ্রামের পর পিড়াশিমূল, টোপগেড়িয়া গ্রামের রাস্তা ধরে চলতে থাকে। এদিন হঠাৎ দিনের বেলা হাতি এলাকায় দেখে কেউ আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। আবার কিছু মানুষ অতি উৎসাহী হয়ে হাতির পেছন নেন। কিন্তু হাতিটি শান্ত প্রকৃতির হওয়ায় কোনও ক্ষয়ক্ষতি করেনি বলে জানাগেছে। পরবর্তী সময়ে বন দফতর এবং স্থানীয় প্রশাসনে খবর দিলে হাতিটিকে গাইড করা শুরু করে কিন্তু হাতিটিকে সাধারণ মানুষ ঘিরে থাকার কারণে ভট্টগোপালপুর গ্রামের কাছে দীর্ঘক্ষণ থেকে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *