কৃষ্ণনগরে গাড়ির ধাক্কায় তিন বছরের শিশুর মৃত্যু, প্রতিবাদে পথ অবরোধ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ সেপ্টেম্বর:
তিন বছরের একটি শিশুকে সজোরে ধাক্কা একটি চারচাকা প্রাইভেট গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু ওই শিশুর। ঘাতক গাড়িটি ভাঙ্গচুর করে উত্তেজিত জনতা, এর পাশাপাশি পথ অবরোধ করে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার নতুন পাড়া এলাকার ঘটনা।

সূত্রের খবর আজ নবদ্বীপ–কৃষ্ণনগর রাজ্য সড়কের কৃষ্ণনগর নতুন পাড়া এলাকায় তিন বছরের শিশুপুত্র পৃথ্বিরাজ কর্মকার রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। নবদ্বীপ থেকে কৃষ্ণনগর দিকে আসা একটি চারচাকা প্রাইভেট গাড়ি দ্রুতগতিতে এসে সজোরে ওই শিশুকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর। এরপরে বেগতিক দেখে গাড়ি থামিয়ে পালিয়ে যায় ঘাতক চালক। উত্তেজিত জনতা গাড়িটি প্রথমে ভাঙ্গচুর করে। এরপরে নবদ্বীপ–কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। এলাকাবাসীর দাবি, এই রাস্তাদিয়ে লাগামছাড়া গতিতে গাড়ি যাতায়াত করে। অবিলম্বে প্রশাসন এমন ব্যবস্থা করুক যাতে গাড়ির গতি সীমাবদ্ধতার মধ্যে আনা যায়। পুলিশ আগামীদিনে এই দাবি কার্যকার করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। তিন বছরের এই পুত্র শিশুর মৃত্যুতে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *