স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৯ জুলাই: গলায় গামছা পেঁচিয়ে গিয়ে মৃত্যু হল বছর আটেকের এক শিশুর। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া গেট পাড়া এলাকায়।
শিশুটির মামা আক্রম শেখ, জানান আজ সকাল ১১টা নাগাদ, পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতেই তৃতীয় শ্রেণিতে পাঠরত মিজানুর বিছানায় শুয়ে কার্টুন দেখছিলো, তার হাতে ছিল একটি গামছা, যা নিয়ে সে খেলা করছিল। হঠাৎ তারা দেখতে পায় শিশুটির শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলায় পেঁচিয়ে রয়েছে গামছা। সঙ্গে সঙ্গে বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি করে তার মৃতদেহ ময়না তদন্ত না করেই দিয়ে দেওয়া হোক তাদের হাতে। অবশেষে প্রশাসনের নির্দেশে শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়।

