সাথী দাস, পুরুলিয়া, ২২ মার্চ: দেবকে দেখতে এসে পথ দুর্ঘটনায় আহত হল কিশোরী। ঘাটনাটি ঘটে রঘুনাথপুরে। আহতের নাম জ্যোৎস্না বাউরী। তার বাড়ি রঘুনাথপুরের একুঞ্জা গ্রামে।
স্থানীয়ভাবে জানা গিয়েছে, ওই কিশোরী বান্ধবীদের সঙ্গে অভিনেতা দেবকে দেখতে আসার সময় একটি মোটর বাইক জ্যোৎস্নাকে ধাক্কা মেরে চলে যায়। তখনই পথচারী দুই যুবক হানিফ শেখ ও জাকির আনসারী আহত কিশোরীকে রঘুনাথপুর সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের এক্সরে মেশিন খারাপ থাকায় মেয়েটিকে তাঁরা বাইরে থেকে এক্সরে করিয়ে আবার হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা জানান, মেয়েটির ডান পা ও মাথায় গুরুতর আঘাত লেগেছে।

আজ রঘুনাথপুর সাবস্টেশন ময়দানে অস্থায়ী হেলিপ্যাডে নেমে দলীয় প্রার্থীদের প্রচারে আসেন অভিনেতা দেব। তাঁকে দেখতে আসার পথে ওই কিশোরী পথ দুর্ঘটনায় আহত হয়।

