আমাদের ভারত, আরামবাগ, ৫ নভেম্বর: ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল এক শিক্ষকের। ঘটনায় আহত আরও এক ব্যক্তি, তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার উল্লাসপুর এলাকায়। এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল ছড়িয়ে পড়ে এলাকায়।
জানাগেছে, মৃত ব্যক্তির নাম চিত্তরঞ্জন ভান্ডারী। বয়স ৫২ বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, গোঘাটের উল্লাসপুর এলাকায় রাস্তার ধারে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই সময় চিত্তরঞ্জনবাবু মোটরসাইকেলে করে গোঘাট থেকে আরামবাগ আসছিলে। হঠাৎ বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় চিত্তরঞ্জনবাবুর। আহত হয় এক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোঘাট থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ।
মৃত ব্যক্তির পরিবারের সূত্রে জানা গেছে, চিত্তরঞ্জনবাবুর বাড়ি গোঘাট থানার আমডোবা এলাকায়। তিনি পেশায় শিক্ষক। কর্মসূত্রে আরামবাগে থাকেন। শুক্রবার রাতে গ্রামের বাড়ি থেকে আরামবাগে ফিরছিলেন। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে।

