এডমিট কার্ড হাতে না পাওয়ায় মাধ্যমিক পরীক্ষা দিতে পারলো না রানাঘাটের এক ছাত্রী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ মার্চ: হাতে পরীক্ষার এডমিট কার্ড না পাওয়ায় এই বছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারল না দশম শ্রেণির এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে।

রানাঘাট রামনগর মিলন বাগান শিক্ষা নিকেতনের দশম শ্রেণির ছাত্রী পূজা সরকার আর পাঁচজন মাধ্যমিক পরীক্ষার্থীর মত সোমবার সকালে স্কুলে গিয়ে হাজির হলেও বৈধ এডমিট কার্ড না থাকায় পরীক্ষায় বসতে পারল না সে। অভিযোগ, পূজা ছাড়াও আরো দু’জন পরীক্ষার্থীও এই বছর পরীক্ষায় বসতে পারেনি।

জানাগেছে, মাধ্যমিকের রেজিস্ট্রেশনের দিন নির্ধারিত সময়ে স্কুলে উপস্থিত হতে পারেনি পূজা। বান্ধবীদের কাছ থেকে জানতে পেরে পরের দিন স্কুলে আসলেও পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করতে পারেনি ওই ছাত্রী। যদিও স্কুল থেকে তথ্য সহ তাঁর ফোন নাম্বার শিক্ষকরা সংগ্রহ করলেও পরবর্তী সময়ে রেজিস্ট্রেশন না হওয়ার কারণে মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য তাঁর নামে এডমিট কার্ড বোর্ড থেকে পাঠানো হয়নি স্কুলে। বর্তমানে সে যেন পরীক্ষায় বসতে পারে তার জন্য আবেদন জানানো হয়েছে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *