স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ মে: পুকুরে মাছ ধরতে নেমে পুকুরের জল থেকে উদ্ধার হল এক হাতের একটি নারায়ণ ঠাকুরের পাথরের মূর্তি। এদিন ঘটনাটি ঘটে ইটাহার থানার সুরুন দুই অঞ্চলের তুরুক মোর এলাকায়।

স্হানীয় সুত্রে জানা গেছে, এলাকার তুরুক মোর এলাকায় ছোট্ট একটি পুকুরে মাছ ধরতে নামলে হঠাৎ পায়ে স্পর্শ হলে জল থেকে তুলতেই নজরে পড়ে কালো পাথরের নারায়ণ ঠাকুরের মূর্তি, তবে পাথরের মূর্তিটি দুই ভাগে বিছিন্ন থাকলেও মাঝের কিছু অংশ নেই, এদিন এলাকার বাসিন্দারা ভিড় জমায় নারায়ণ ঠাকুরের মূর্তিটি দেখতে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ।নারায়ণ ঠাকুরের পাথরের মূর্তিটি ইটাহার থানায় নিয়ে যায়।


