শিল্পপতি ও উদ্যোগপতিদের নিয়ে মেদিনীপুরে হলো বিশেষ কর্মশালা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন শিল্পদ্যোগীদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের অধীনে ক্ষুদ্র ছোটো ও মাঝারি মন্ত্রণালয় যথেষ্ট তৎপরতার সাথে কাজ করছে। নতুন শিল্পদ্যোগীরা যাতে সহজেই শিল্পের সঙ্গে যুক্ত হতে পারে তার জন্য জেলায় ইতিমধ্যেই এক দিনের ক্যাম্পে ব্লকে ব্লকে চালু করা হয়েছে ‘শিল্পের সমাধানে’ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে শিল্পদ্যোগীদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব হবে বলে মতামত জেলা প্রশাসনের।

তবে কিভাবে জেলায় শিল্পের বিকাশ ঘটানো যায় সেই নিয়ে জেলার উদ্যোগপতি ও শিল্পপতিদের নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হলো মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে। পাশাপাশি জেলায় আরো নতুন শিল্পের আগমন কিভাবে ঘটে ও জেলা প্রশাসন ও শিল্পপতিরা তাতে কিভাবে সাহায্য করবে সেই নিয়ে আয়োজিত হয় এদিনের এই কর্মশালা।

অপরদিকে, শিল্পদ্যোগীদের পাশে দাঁড়ানোর ফলে বহু শিল্পদ্যোগীরা সতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করছে শিল্পের সমাধান কর্মসূচিতে। গত দুই দিনেই জেলাজুড়ে প্রায়
১৮০০টি আবেদনপত্র জমা পড়েছে বিভিন্ন বিভাগে। সেই সব আবেদনপত্র দ্রুত কিভাবে সমাধান করা সম্ভব সেই নিয়েও বিশেষ বার্তা দেওয়া হয় শিল্পপতিদের। শিল্পের সমাধান কর্মসূচির ফলে চলতি মাসে অনেক শিল্পদ্যোগীরা এগিয়ে আসবে বলে আশাবাদী জেলাশাসক খুরশিদ আলী কাদরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *