খাবারের গুণগত মান যাচাইয়ে ফুড সেফটি অফিসারের নেতৃত্বে বিশেষ দলের হানা মেদিনীপুরের রেস্টুরেন্টগুলিতে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: মেদিনীপুর শহরের রেস্টুরেন্টগুলোর খাবারের গুণগত মান যাচাইয়ের জন্য বৃহস্পতিবার ফুড সেফটি অফিসার কল্পনা যাদবের নেতৃত্বে একটি বিশেষ টিম হানা দিল মেদিনীপুর শহরের বেশ কয়েকটি রেস্টুরেন্টে। সহযোগিতায় ছিলেন মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায়, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, সিআইসি সৌরভ বসু সহ কোতয়ালি থানার পুলিশরা।

মূলত কেরানিতলা সংলগ্ন বেশ কয়েকটি রেস্টুরেন্টে হানা দেয় এই টিম। রেস্টুরেন্টগুলির খাওয়ার ঠিকঠাক আছে কিনা এবং তাদের গুণগত মান সঠিক কিনা তা যাচাই করে দেখেন আধিকারিকরা। রেস্টুরেন্ট গুলির খাবারের গুণগত মানে সন্তুষ্ট ফুট সেফটি অফিসার। তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আরো বিশেষ গুরুত্ব দিতে হবে বলে জানানো হয়েছে।

2 thoughts on “খাবারের গুণগত মান যাচাইয়ে ফুড সেফটি অফিসারের নেতৃত্বে বিশেষ দলের হানা মেদিনীপুরের রেস্টুরেন্টগুলিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *