পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: আজ মেদিনীপুর শহরের সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত “আলোকিতা এক আলোকবার্তা” নামে সমাজসেবী সংস্থার সপ্তম বার্ষিকী উপলক্ষে মেদিনীপুর শহরে অবস্থিত শ্যামসংঘ হলে সমাজ সচেতনতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সংস্থা জন্মলগ্ন থেকেই শহর এবং জেলার বিভিন্ন প্রান্তে আর্ত মানুষের সেবায় নিয়োজিত করেছে নিজেদের। কখনো অনাথ শিশুদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ, কখনো দুঃস্থদের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ, জঙ্গল মহলের মানুষদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সেমিনার এবং শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে নিঃস্বব্দে।
আজ সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের বিভিন্ন স্তরের গুনীজনদের সম্বর্ধনা দেওয়া এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মৌ রায়, সরকারি আধিকারিক সন্দীপ দাস, সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, সমাজসেবী বজরং আগরওয়াল অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সদস্যারা।

