সাপে কামড়ানো রোগীকে নিয়ে যাওয়া হল ওঝার বাড়ি, বনগাঁয় কুসংস্কারে বলি বৃদ্ধা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
১৩ আগস্ট: সাপে কামড়ানো রোগীকে ওঝার বাড়ি নিয়ে গিয়ে ঝাড়ফুক। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচপোঁতা গ্রামে। মৃতা ওই এলাকার বাসিন্দা সতী বালা বৈরাগী (৬৯)।

পরিবার সূত্রের খবর, এদিন সকালে বিচুলির গাদায় বিচুলি আনতে গেলে বিষধর সাপে কামরে ধরে সতীদেবীকে। তারপর তাকে উদ্ধার করে পরিবারের লোকজন নিয়ে যায় পার্শ্ববর্তী সুভাষ মন্ডল নামে ওঝার বাড়িতে। মৃত বৃদ্ধার ছেলের অভিযোগ, ওঝার বাড়ি থেকে বলা হয়েছিল বিষহীন সাপে কামড়েছে। তার কিছুক্ষণ পর থেকেই অবস্থার অবনতি হয় তারপরই পরিবারের পক্ষ থেকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বৃদ্ধার।

যদিও ওঝার বাড়িতে গিয়ে ওঝার দেখা মেলেনি। ওঝার মায়ের বক্তব্য কুকুর বিড়াল সাপে কামড়ালে আমার ছেলে দীর্ঘদিন ধরেই গাছ গাছরা জরিবুটি ওষুধ দিয়ে আসছে। আজ সকালে আমাদের বাড়িতে নিয়ে এলে আমরা হাসপাতালে নিয়ে যেতে বলেছি। কোনো চিকিৎসা করা হয়নি এখানে। পরবর্তীকালে বনদপ্তরের পক্ষ থেকে মৃত বৃদ্ধার বাড়ি থেকে সাপ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *