স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ জুন:
গরু পাচার করার সময় বিএসএফের গুলিতে গুরুতর আহত হলো এক পাচারকারী। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ধানতলা থানার ভারত বাংলাদেশ- সীমান্তে।

বিএসএফ সূত্রে খবর, শুক্রবার ভোর রাতে ধানতলা থানার দত্তফুলিয়ায় ভারত- বাংলাদেশ সীমান্তে বিএসএফের আট নম্বর ব্যাটালিয়ান টহল দেওয়ার সময় খেয়াল করে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছে দুষ্কৃতীরা। অভিযোগ, বিএসএফের জওয়ানরা গরু পাচারকারীদের আটকাতে গেলে তারা বিএসএফকে লক্ষ্য করে বোমা ছোড়ে। আর এর পরই বিএসএফের তরফে পাচারকারীদের লক্ষ্য করে লাইট ফায়ারিং করা হয়। এই ঘটনায় আহত হয়েছে এক গরু পাচারকারী। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি গরু। আহত পাচারকারীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


