পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ এপ্রিল: পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি ও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার আহ্বানে আজ মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধর্ণা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিভিন্ন খাতে কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেওয়া, জ্বালানি, পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, বাংলা ভাষাকে জাতীয় স্তরের পাঠ্যক্রমে গুরুত্ব দিতে, শিক্ষার বেসরকারীকরণ সহ নানা বিষয় নিয়ে আজকের এই ধর্ণা অবস্থান কর্মসূচি।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পশ্চিম মেদিনীপুর জেলার কো- অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, তৃণমূল নেতা দেবাশীষ চৌধুরী, মহিলা সভানেত্রী মৌ রায়, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, শিক্ষক নেতা সুকুমার ভুঁইঞা, সুভাষ হাজরা, দেবরাজ দত্ত, অরূপ ভুঁইঞা, অনিমেষ দে সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকের এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় হাজার দু’য়েক শিক্ষক উপস্থিত ছিলেন।

