গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৯ মার্চ: সততার পরিচয় দিল বিজেপির নেতা। হারিয়ে যাওয়া নগদ টাকা সহ গুরুত্বপূর্ণ নথি ফিরিয়ে দিল প্রকৃত মালিকের হাতে।
জানাগেছে, জয় সিংহ চক এলাকার বাসিন্দা বিনয় শিঠ নামে এক ব্যক্তির মানি ব্যাগ পান্ডু গ্রামের রাস্তায় পকেট থেকে পড়ে গিয়েছিল। ওই সময় বিজেপি নেতা হেমন্ত বাগ বাড়ি থেকে বেরিয়ে বিজেপির দলীয় কার্যালয়ে যাওয়ার পথে আরামবাগ- মায়াপুর- খানাকুল রোডের পান্ডুগ্রাম এলাকায় রাস্তার ধারে একটি মানিব্যাগ কুড়িয়ে পান। এরপর মানিব্যাগে থাকা ডকুমেন্ট দেখে ওই ব্যক্তিকে ফোন করে মানিব্যাগে থাকা নগদ ১০ হাজার টাকা, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড ও এটিএম কার্ড প্রকৃত মালিকের হাতে তুলে দেন।
হারানো মানি ব্যাগ ও গুরুত্বপূর্ণ নথি ফিরে পেয়ে খুশি ওই ব্যক্তি। ওই বিজেপি নেতা সততার পরিচয় দেওয়ায় এলাকার মানুষ তাঁকে সাধুবাদ জানিয়েছেন।

