দিঘায় মৎস্যজীবীদের জালে ধরা পড়লো ২০০ কেজি ওজনের হাঙর, ভিড় পর্যটকদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনার মৎস্যজীবীদের জালে রবিবার সকালে ধরা পড়লো প্রায় ২০০ কেজি ওজনের হাঙর। যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে।

মৎস্যজীবীদের সূত্রে জানা যায়, হাঙরটির ওজন প্রায় ২০০ কেজি। ২৯ হাজার টাকায় হাঙরটি বিক্রি হয় বলে জানাগেছে। কলকাতার একটি কোম্পানি কিনে নেয়। এতবড় হাঙরকে সামনে দেখে ক্যামেরা বন্দি করতে বহু পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। কিন্তু এই হাঙ্গর বিক্রি করা নিষিদ্ধ থাকলেও কি করে খোলা মার্কেটে বিক্রি হচ্ছে তা নিয়েই প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *