জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ মে: পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের স্ট্যান্ডিং কমিটির সাত সদস্যের একটি দল সোমবার পশ্চিম মেদিনীপুরে বিধায়ক তপন দাশগুপ্তের নেতৃত্বে জেলা সফর করেছে।
উল্লেখ্য, কয়েক দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এই জেলায় প্রশাসনিক পর্যালোচনা সভায় এসেছিলেন। তিনি পিডবলিউডি(PWD)-র কাজে খুশি ছিলেন না। তাই আজ বিধানসভার পিডবলিউডি স্টান্ডিং কমিটির জেলা সফর গুরুত্বপূর্ণ ছিল।
কমিটির চেয়ারম্যান বিধায়ক তপন দাশগুপ্ত ছাড়াও কমিটির সদস্য বিধায়ক বিক্রম সরকার, বিধায়ক দেবনাথ হাঁসদা, বিধায়ক আশীষ মারজিৎ, বিধায়ক জয়দেব হালদার সহ সাত সদস্যের দলটি
জেলার বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতিগণ ও পিডিবলিউডির ইঞ্জিনিয়ার ও জেলা আধিকারিকদের নিয়ে জেলাশাসকের সভাকক্ষে একটি বৈঠক করেন।

