স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৮ আগস্ট: মাথা হেট হয়ে যাচ্ছে, এনাফ ইজ এনাফ, মারাত্মক বড় অপরাধ হয়েছে। মৃত ছাত্রের পরিবারের কাছে মুখ দেখানোর জায়গা নেই। শুক্রবার রানাঘাটে এসে বললেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
শুক্রবার রানাঘাটে যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সাথে দেখা করতে আসেন সুজন চক্রবর্তী, সঙ্গে ছিলেন আইনজীবী সায়ন ব্যানার্জি। এদিন মৃতের পরিবারের সাথে দেখা করে বেরিয়ে সংবাদ মাধ্যমকে সুজন চক্রবর্তী বলেন, যাদবপুরের ছাত্রের মৃত্যু নিয়ে যেন রাজনীতি না হয়। তিনি বলেন, খুনের বিচার চাই। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। র্যাগিং মুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান চাই। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের দাপট ও আস্ফালন বন্ধ হোক। পাশাপাশি তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে কমিটি করে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন।

