Netizens, Allowance, ভাতাবৃদ্ধি নিয়ে সমালোচনায় মুখর নেটনাগরিকদের একাংশ

আমাদের ভারত, ৫ ফেব্রুয়ারি: রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের ভাতাবৃদ্ধি নিয়ে উল্লসিত মহিলাদের একাংশ। তবে, প্রকাশ্যে শুরু হয়েছে বিরোধিতাও। সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে মাত্রা পেয়েছে সমালোচনা।

ভাতার পরিমাণ ৫০০ টাকা করে বৃদ্ধির ঘোষণায় ‘রিভাইভ পলিটিকস’ নামের একটি পোস্টে উল্লসিত একদল মহিলার নাচ- গানের ভিডিয়োর প্রেক্ষিতে দেবজিৎ পাল লিখেছেন, “লক্ষ্মীর ভাণ্ডার যারা নেয়, তারা ফেসবুকের ভাষণ শোনে না। তাই নিজের পাড়ার আশেপাশে ভাষণ দিন, কাজে লাগবে! আনন্দ সরকার লিখেছেন, “লজ্জা নেই!”

সঞ্জীবন সাহা লিখেছেন, “তুমি পাবে লক্ষ্মীভান্ডার, আমি হলাম বেকার, ‘ভাতা’ দিয়েই চলবে আমাদের, নীল-সাদা সংসার”।

তমোঘ্নেশ্বর দাশ লিখেছেন, “ছি: ছি: এটাই চটির ছ্যাছড়াদের রাজ্য .. ছি: এরা কবে যে নিজের ভালো বুঝবে ভগবান জানেন।” রাজা দাস লিখেছেন, “এ রাজ্যের আর ভালো কিছুর আশা নেই।” বিলকিস খাতুন লিখেছেন, “এদের ছেলে- মেয়েরা যেন না খেতে পেয়ে মরে! ছিঃ ছিঃ।” দীপঙ্কর বিশ্বাস লিখেছেন, “এগুলোর অপেক্ষাতেই ছিলাম! অক্ষয় বাংলা!” সামিউল আলম লিখেছেন, “এরা কিন্তু নিজের ইচ্ছায় নাচছে না, এদেরকে নাচানো হচ্ছে!”

অন্যদিকে, আনন্দী ঠাকুর লিখেছেন, “এটাকে বাজেট বলে। দিদি দেখিয়ে দিল। ছেলে- মেয়ে, যুবক- যুবতি, বৃদ্ধ – বৃদ্ধা, পিতা -মাতা, গরিব – মধ্যবিত্ত সবাই খুশি এই বাজেটে। দিদির সরকার আবার ক্ষমতায় ফিরছে। মানুষের উচ্ছ্বাস সেই কথাই বলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *