স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ মার্চ: বাইক দুর্ঘটনায় নিহত হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। দুর্ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানার অন্তর্গত গাছা এলাকা।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত যুবতীর নাম ববিতা খাতুন বয়স ১৬ বছর। নাকাশিপাড়া থানার পাটপুকুর এলাকার এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী। আজ সকাল সাড়ে দশটা নাগাদ মাধ্যমিক পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শুরু হওয়ার আগেই ফিরে আসবে জেনে বন্ধু আনোয়ার শেখের বাইকে চেপে বেথুয়ার দিক থেকে গাছায় যাওয়ার সময় হঠাৎ সামনে একটি সাইকেল এসে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আনোয়ারের বাইকের পেছনে বসা ববিতা পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধুবুলিয়ায়, পরবর্তীতে কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

