জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুন: খড়্গপুরে প্রধান সংযোগকারী একমাত্র বীরেন্দ্র সেতুর ওপর চাপ কমাতে কংসাবতী নদীর উপর দ্বিতীয় সেতু তৈরি হতে চলেছে।

কংসাবতী নদীর উপর কয়েক দশক আগে নির্মিত মেদিনীপুর- খড়্গপুরের প্রধান সংযোগকারী দেশপ্রাণ বীরেন্দ্র সেতুর উপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। এই সেতুর উপর দিয়েই একাধিক জাতীয় সড়ক ধরে খড়্গপুর থেকে বাঁকুড়া পুরুলিয়া বা মেদিনীপুর থেকে কলকাতা দিঘা যাবার প্রধান ভরসা। সেতুটি মাঝে দুর্বল হয়ে পড়ার পর তা মেরামতও করা হয়। তাই দুর্বল সেতুর উপর চাপ কমাতে রাজ্য সরকার একটি দ্বিতীয় সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছেন বলে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ জানিয়েছেন।

