গোপীবল্লভপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২১ নভেম্বর:
রাস্তা পার হতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। শনিবার সন্ধ্যে ৭ টা নাগাদ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের গোপীবল্লবপুর ১ নম্বর ব্লকের সুবর্ণরেখা কলেজের সামনে। মৃত ওই ছাত্রের নাম কৃষ্ণ মালাকার, বয়স ১৭ বছর।

জানা গেছে ওই স্কুল ছাত্র সন্ধের সময় রাস্তা পার হওয়ার সময় হঠাৎই সামনে থেকে একটি বালিবোঝাই গাড়ি এসে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা গোপীবল্লভপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী ১২ টি বালির গাড়ি ভাঙ্গচুর করে। ঘটনাস্থলে গোপীবল্লভপুর থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *