সাথী দাস, পুরুলিয়া, ৭ আগস্ট: পুরুলিয়া শহরের কাছে রাঘবপুর রেল গেটের কাছে হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক স্কুল শিক্ষকের। শনিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে পুরুলিয়া কোটশিলা শাখার রাঘবপুর রেল গেটের কাছে। নিহত ব্যক্তির নাম অম্লান কুসুম মাহাত (৫৫)। তাঁর বাড়ি পুরুলিয়ার মফস্বল থানা এলাকায়। তিনি লাটুলিয়া প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। কর্মসূত্রে পুরুলিয়া শহরেই থাকতেন তিনি। রবিবার পুরুলিয়া জিআরপি পুলিশ মৃতদেহটি সনাক্ত করে ময়না তদন্তের জন্য দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের হাতোয়াড়া ক্যাম্পাসের মর্গে পাঠায়।
ব্যস্ততম রেল গেটের সামনে কীভাবে ট্রেনের সঙ্গে ধাক্কা হল স্থানীয়রা তা বুঝতে পারছেন না। প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি বিমল কান্তি মাহাতো শোক প্রকাশ করে বলেন, “অকালে এই শিক্ষক চলে গেলেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।”

