কল্যাণীতে গঙ্গা ভাঙ্গনের মুখে স্কুল

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ আগস্ট:
ভাঙ্গনের মুখে আস্ত একটা স্কুলবাড়ি। গত কয়েক বছর ধরে একটু একটু করে তলিয়ে গেছে নদীয়ার কল্যাণী ব্লকের চাঁদুরিয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের সান্যালচর এলাকা। যেটুকু অবশিষ্ট রয়েছে তাও এবছর থাকবে কি না যথেষ্ট সন্দেহ রয়েছে বাসিন্দাদের মনে।

সান্যাল চর মালোপাড়া জিএসএফপি স্কুল নতুন করে ভাঙ্গনের কবলে। গত কয়েকবছর আগে নতুন করে স্কুল স্থাপন করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। বর্তমানে স্কুল বাড়ি থেকে মাত্র ১৫ মিটার দূরে রয়েছে এই ভাঙ্গন। যে কোনও মুহূর্তে তলিয়ে যেতে পারে গোটা স্কুলবাড়ি। ইতিমধ্যে দেওয়ালের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। সরকার নির্ধারিত এই স্কুলে পড়াশোনা করে এলাকার কচিকাঁচারা। করোনা পরিস্থিতির কারণে স্কুল বন্ধ রয়েছে। না হলে প্রতিনিয়ত এই স্কুলে আসে ছাত্র-ছাত্রীরা।

২০১৭ সালে স্কুলের তরফ থেকে একটি জমি কেনা হলেও তাতে আজও একটা ইট গাঁথা হয়নি বলে জানান স্কুলের শিক্ষক শুভ্রাংশু বিশ্বাস। স্কুল কর্তৃপক্ষের দাবি, বহুবার সরকারের কাছে আবেদন নিবেদন করলেও কেউ কোনও কর্ণপাত করেনি। অবিলম্বে নতুন জায়গায় স্কুল বাড়ি তৈরি করা না হলে গঙ্গাবক্ষে তলিয়ে যাবে এই স্কুলবাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *