সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৩ আগস্ট: বিরল প্রজাতির পাইথন সাপ উদ্ধার হল উত্তর ২8 পরগনা হাবড়া থানার পৃথিবা গ্রাম পঞ্চায়েতের নারায়ণকাটি এলাকা থেকে। সোমবার রাতে সাপটি উদ্ধার করেছেন বন কর্মীরা।
সোমবার রাতে হাবড়া থানার পৃথিবা গ্রাম পঞ্চায়েতের নারায়ণকাটি এলাকায় কয়েক জন বাসিন্দা ওই সাপটিকে দেখতে পান। তাঁরা হাবড়ার বন দফতরে খবর দেন। রাতেই বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। জানা গিয়েছে, ওই সাপটি পাইথন বা কমন ক্রেট প্রজাতির। তবে তার গায়ের রং চক্রাবক্রা।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, এমন সাপ সারণত গভীর জঙ্গলে দেখতে পাওয়া যায়। সাপটি বিষধর। প্রাণী বিশেষজ্ঞদের মতে, এটি অত্যন্ত বিরল ঘটনা। এই সাপের বিষ স্নায়ুতন্ত্রের উপরে প্রভাব ফেলে।
বন দফতরের এক আধিকারিক বলেন, হাবড়ার নারায়ণকাটি থেকে যে সাপটি উদ্ধার করা হয়েছে সেটি বিষধর সাপ। সাপটি ১৫ থেকে ২০ ফুট লম্বা। সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

