পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ মে: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরে সাংসদ দীপক অধিকারীর নামে লেখা পোস্টার। ঘাটালের পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ঘাটাল কলেজ ও এসডিও অফিস সংলগ্ন বিভিন্ন স্থানে এই পোস্টার পড়ে। পোস্টারে লেখা, ঘরের ছেলে সাংসদ থাকা সত্বেও বাড়ির টাকা নেওয়া হলো কেন দীপক অধিকারী জবাব দাও।

কয়েকদিন আগে দীপক অধিকারীর ভাই অভিযোগ করেন, তার কাছ থেকেও নেওয়া হয়েছে ইন্দিরা আবাস যোজনার টাকা থেকে কাটমানি। তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ঘাটাল শহরে এই ধরনের পোস্টার দেওয়া হয়েছে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। পোস্টারিংয়ে লেখা ঘরের ছেলে সাংসদ থাকা সত্বেও বাড়ির টাকা কেন নেওয়া হলো দীপক অধিকারী জবাব দাও।
বিজেপির সাংগঠনিক নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষকে সজাগ করার জন্য এই ধরনের উদ্যোগ। যাতে তাদের এই ধরনের কাটমানির স্বীকার না হতে হয়।

