হাওড়ার রাজাপুরে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি

আমাদের ভারত, হাওড়া, ২৪ আগস্ট: জাতীয় সড়কে টহল দেওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ১৬ নং জাতীয় সড়কে রাজাপুর থানার জগন্নাথপুর শ্মশানতলার কাছে। দুর্ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ কর্মী।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১টা নাগাদ পুলিশের গাড়িটি জাতীয় সড়কের কলকাতামুখী লেনে টহল দেওয়ার সময় জগন্নাথপুর শ্মশানতলার কাছে একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা মারে। দুঘটনায় গাড়িটি নয়ানজুলিতে নেমে যায়। গাড়ির পিছনের সিটে বসে থাকা এক পুলিশ কর্মী আহত হয়। পরে গাড়িতে থাকা অন্য পুলিশ কর্মীরা আহত পুলিশ কর্মীকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়।দুর্ঘটনার পর চালক ট্রেলারটিকে নিয়ে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *