লকডাউনের নতুন নির্দেশিকা কার্যকর করতে রানাঘাটে শুরু হল পুলিশি টহল

আমাদের ভারত, নদিয়া, ১৫ মে: শনিবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করেছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের নতুন নির্দেশিকা কার্যকর করতে শনিবার সন্ধ্যায় রানাঘাটের রাজপথে শুরু হল পুলিশি টহল। এদিন রানাঘাটের প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড়ে রানাঘাট থানার পুলিশ টহল দেয়। এদিন সন্ধ্যে ৭টার পর রানাঘাট বাজারের সমস্ত দোকান বন্ধ করে দেয় পুলিশ। একইসঙ্গে নিয়ন্ত্রণ করে যান চলাচলও।

রানাঘাট থানার পুলিশের তরফ থেকে হ্যান্ডমাইকে করে ঘোষণা করা হয় রাজ্য সরকারের নতুন নির্দেশিকা। আগামীকাল থেকে রাজ্য সরকারের কি কি নির্দেশিকা আছে সে সম্বন্ধ্যে পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়। এবং সাধারণ মানুষের কাছে আবেদন করা হয় রাজ্য সরকারের নির্দেশকে মান্যতা দেওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *