আমাদের ভারত, ১ জানুয়ারি:
বর্ষবরণের উৎসবে মোজে যখন গোটা দেশ তখনই আরএসএস হেডকোয়ার্টার বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনা ঘটেছে। নাগপুরে পুলিশ সূত্রে খবর, এক অজ্ঞাত পরিচয় সেখানে বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে।
পুলিশ জানিয়েছে শুক্রবার রাত একটা নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। সেখানে এক ব্যক্তি নাগপুরে আরএসএস হেডকোয়ার্টারে বোমা মেরে হামলার হুমকি দিয়েছে। এরপরই হইচই পড়ে যায়। জানার চেষ্টা চলে এই ফোনে নেপথ্যে কে বা কারা রয়েছে।
এই ফোনের ঘটনার পরেই নাগপুরে আরএসএস-এর কেন্দ্রীয় কার্যালয় সুরক্ষা ব্যবস্থা বাড়ানো হয়েছে। সেখানে বোম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডকে উপস্থিত থাকতে বলা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনা আরএসএস এর তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নিউৎসবে মাতোয়ারা দেশে

