সাইকেল চোর সন্দেহে চোপড়ার রাঙ্গাগজ এলাকায় এক ব্যক্তিকে বেঁধে গণপিটুনি স্থানীয়দের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ ফেব্রুয়ারি: সাইকেল চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে গণপিটুনি স্থানীয় জনতার। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার চোপড়ার রাঙ্গাগজ এলাকায়।

জানা গিয়েছে, বেশকিছু দিন ধরেই এলাকায় মাছের আড়তের কাছে সাইকেল, মোবাইল সহ অন্যান্য জিনিস চুরির ঘটনা ঘটছিল। এদিনও মাছের আড়তের আশেপাশে সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘুরতে দেখলে তাকে আটক করে এলাকার লোকজন। তাকে জিজ্ঞাসাবাদ করলে চুরির বিষয়টি স্বীকার করে নেয় ওই ব্যক্তি। এরপরই ওই ব্যক্তিকে বেঁধে রেখে ব্যাপক মারধর করে উত্তেজিত জনতা। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *