গোপীবল্লভপুরে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত এক ব্যক্তি

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ জুন: এবার ঝাড়গ্রাম জেলায় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রােগীর সন্ধান পাওয়া গেল। ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ওই ব্যক্তিকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানাে হয়। করােনা আক্রান্ত ওই ব্যক্তির চোখ ফুলে যাওয়া উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন। চিকিৎসকের সন্দেহ হওয়ায় তাকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জেলা স্বাস্থ্যদফতর সূত্রে জানা গিয়েছে।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি গােপীবল্লভপুর এক নং ব্লকের বর্গিডাঙার বাসিন্দা, পেশায় পাউরুটি বিক্রেতা। তিনি করোনা আক্রান্ত হয়ে গােপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়িতে আইসােলেশনে ছিলেন। তার চোখ ফোলা উপসর্গ নিয়ে গােপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এলে তাকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দফতরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন, “চিকিৎসকদের উপসর্গ দেখে সন্দেহ হয়। তাকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *