আমাদের ভারত, দীঘা, ২০ নভেম্বর: উদয়পুরে সমুদ্র স্নানে নেমে মৃত্যু হল এক পর্যটকের। মৃতের বাড়ি কলকাতার বড়বাজার এলাকায়। গতকালই তিন বন্ধু দীঘায় বেড়াতে গিয়েছিলেন।
গতকাল কলকাতার জোড়াসাঁকো থানার মেছুয়া বড়বাজার এলাকা থেকে উমেশ প্রসাদ (৬০)সহ তিন বন্ধু, শিব শংকর প্রসাদ, বিজয় কুমার গুপ্তা ও কার্তিক সাহা দীঘায় বেড়াতে আসেন। আজ দুপুরে উদয়পুরে সমুদ্র স্নানে নামেন। কিছুক্ষণ স্নান করার পর উমেশপ্রসাদ অচৈতন্য হয়ে হাঁটু সমান জলে পড়ে যান। বন্ধুরা মিলে তড়িঘড়ি তাঁকে দীঘা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।


