অন্ডালে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় জলে ডুবে প্রাণ গেল এক ব্যক্তির

জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ৬ অক্টোবর: দুর্গা প্রতিমা বিসর্জনের সময় জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ডালের খান্দরা ডুবুর পুকুরে। পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম বংশী বাউর (৩৫)। খান্দরা গ্রামের বাউরি পাড়ার বাসিন্দা।

ঘটনায় জানা গেছে, বুধবার ছিল বিজয়া দশমী। এদিন সন্ধ্যায় খান্দরা গ্রামের ডুবুর পুকুরে গ্রামের একাধিক দুর্গা প্রতিমার বিসর্জন চলছিল। সেরকমই একটি প্রতিমা বিসর্জনের জন্য পুকুরের জলে নেমেছিলেন বংশী বাউরি। প্রতিমা বিসর্জন করে সহকর্মীরা চলে গেলেও ওই ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে অন্য একটি প্রতিমা বিসর্জনের সময় জলের নিচে ডুবন্ত অবস্থায় ওই ব্যক্তির খোঁজ পাওয়া যায়। দ্রুত তাকে জল থেকে উদ্ধার করে খান্দরা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে তাকে পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বিসর্জনের দিন এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *