স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে প্রাণ গেল এক ব্যক্তির, চাঞ্চল্য বরাবাজারে

সাথী দাস, পুরুলিয়া, ২২ আগস্ট: বরাবাজার থানার ভাগাবাঁধ অঞ্চলের মুদিডি গ্রামে আজ পুকুরে তলিয়ে যায় এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম মধু কোড়া (৪৫)।

স্থানীয় সূত্রে জানাযায়, সে কর্মসুত্রে ধানবাদে থাকলেও তাঁর বাড়ি মুদিডি গ্রামে। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যান তিনি। স্থানীয় মানুষ খোঁজাখুঁজি করেন। পরে বিপর্যয় মোকাবিলা দফতরের বাহিনী বিকেল পাঁচটা নাগাদ পুকুর থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *